'উরে ব্বাপরে' বলে বড় বউ দরজা ধাক্কিয়ে এক লাফে ঠাকুর ঘরের বাইরে ছিটকে চলে এলো! --- বেশ কমাস আগে … মেজবৌ বাপের বাড়ি থেকে ফেরবার পর যেমন যেনো চুপচাপ হয়ে গিয়েছিল। কারুর সাথে কথা বার্তা নেই, সংসারের কাজে মন নেই, এমনকি ভাদ্রবৌ বা দেওর বৌদের সাথেও কোনো ঝগড়া ঝাটি নেই! তার বেশ কমাস পর … সেজবৌ মেলা থেকে ফেরবার পর সেও কেমন চুপচাপ হয়ে গেলো। মেজবৌদির মতই তার বেশ কদিন পর ছোটবৌ ও সেও তার বন্ধু বান্ধবীদের সাথে দীঘা বেড়াতে গিয়েছিলো - সত্যি বলতে তাকে তার বন্ধুরা এতই ভালোবাসতো যে তাকে কোনো খরচই করতে হয় নি, বরং ফেরবার পর বন্ধুরা তাকে বরং কিছুটা হাতখরচ ও দিয়েছিল, কিন্তু … দীঘা থেকে ফেরবার পর ছোট বউয়েরও কেমন পরিবর্তন হয়ে গেলো, সেও মেজ আর সেজো বউয়ের মত চুপচাপ হয়ে গেলো! --- বড় বউ সব দেখে, কিন্তু তার বুক ফাটে তো মুখ ফোটে না। কিন্তু … --- এক পূর্ণিমায় মেজ ছেলে আর তার বউ বাড়ির লাফ দিয়ে পাঁচিল টপকে পালালো! কি তাদের রূপ! কান দুটো খাঁড়া খাঁড়া হয়ে আছে, যতদূর দেখা যায় সারা গায়ে লোম আর চোখগুলো যেনো আগুনের গোলা! ছোট বউয়ের কজন বন্ধু এলো। আগে ছোট ভাই এসব মেলামেশায় কিছুটা আপত্তি করতো, কিন্তু এবা...
নানারকমের লেখালেখি