সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেরা বাঙালি

সেরা দশজন বাঙালি'র ফর্দ বানাবার ট্রেন্ড চলছে নাকি আজকাল? বেশ বেশ - আমিও লিখি তাহলে? দশখানা হবে না - খান পাঁচেক লেখবার চেষ্টা করলাম, দেখবেন পড়ে কিরম হয় লিস্টিটা|

১) আমার বাবা : ভদ্রলোক দারুন ছিলেন - জনগণ ওনাকে চিনবেন না - স্বাভাবিক| মাত্র চব্বিশ বছর ওনাকে চেনবার সুযোগ হয়েছিল আমার - সেই মতো, আমার দেখা সেরা বাঙালি| রীতিমতো শুন্য থেকে শুরু করে ওনার পরিবারের জন্যে ওনার অবদান - চলতে ফিরতে স্মরণ করতে হয় ওনাকে| আমার মাকে যতটা সম্ভব সুখে রেখেছিলেন, আমাকে যতটা সম্ভব মানুষ করার চেষ্টা করেছিলেন, ওনার বানানো বাড়িই আমাদের মাথার উপর ছাদ এখনো|

২) আমার মা : হ্যা - ওনাকেও চেনবার কথা নয় জনগনের - নিতান্ত সাধারণ গৃহবধু| না - নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দেননি কখনো - কেননা আমার বাবা যেহেতু কর্মঠ মানুষ ছিলেন, সেকারণে সে পরিস্থিতি ঘটবার সুযোগ ছিলই না| কিন্তু পরিবারে সবদিকে খেয়াল রাখা - সব কিছু যাতে সুষ্টু ভাবে চলে সেই ম্যানেজমেন্ট - মা'র থেকে অনেক কিছুই শেখবার আছে আমার|

৩) আমার গিন্নি : এটিকেও কারু সেরকম চেনবার কথা নয় - কাঠ বেকার| ঘ্য়ানানো দুরের কথা আমার কোনো ব্যাপারে মাথা ঘামানো দুরে থাক - নাকও গলায় না - কাজেই আমি পুরোপুরী আমার বেকার জীবন উপভোগ করতে পারি| এবাদে যেহেতু আমি মোটামুটি ছন্ন ছাড়া লোক, কাজেই মায়ের সাথে সাথে এটিও আমার পাক্কা গার্জেন - ব্যাস|

৪) Samim Huda : আমার বেস্টফ্রেন্ড - এনাকে চেনেন নাকি? ন্যাহ| এও সেরকম নাম করা মাতব্বর টাইপ কেউ নয় - নেহাত একজন সায়েন্সের মাস্টার - ওর ছাত্ররা ছাড়া আর কারুর একে চেনবার কথা নয়| কিন্তু ... একটা লম্বা কিন্তু আছে এখানে| আমি যেদিন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম তার কদিন পর থেকেই এ ব্যাটার সাথে আমার বন্ধুত্ব| সুত্র : বাঁটুল দি গ্রেট| আজীবন কমিক্স লাভার - সারা দুনিয়ার কমিক্সের ইতিহাস ভূগোল মুখস্ত করে বসে আছেন ইনি| তাতে আমার কি? আমার হলো এই যে - এই দীর্ঘ্য ৩৫-৩৬বছরের বন্ধুত্বের ইতিহাসে এ ব্যাটা সব সময়ে আমার মনের পিছনে বলে 'ভাই কিছু কর' - এই বন্ধুত্বটা না থাকলে জানি না আমার পড়ার ইচ্ছা, আঁকার ইচ্ছা - এসবগুলো কতদিন টিঁকে থাকতো|

এবং ৫) আমি নিজে 😎 - ওহ-ইয়ে! গর্ব বা অহংকার নয় - সত্যি বলছি| কারণ? ভালো সন্তান, ভালো ছাত্র, ভালো প্রেমিক (হাসবেন না মাইরি - সত্যি দুবার ... যাকগে), ভালো কর্মচারী, ভালো স্বামী বা সব থেকে বড় কথা - ভালো মানুষ - আমি কোনটাই নই| হয়তো চেষ্টা করেছি ওগুলো হবার - কিন্তু হতাশ হয়ে আবিষ্কার করেছি যে সেসব ভালো ভালো জিনিস হওয়ার যোগ্যতাই নেই আমার| তাহলেও বলতে গেলে শুন্য নয়, রীতিমতো পিছন থেকে শুরু করা পাবলিক আমি - সব কিছুই অনেক দেরিতে শুরু হওয়া পাবলিক আমি| সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে যে এখনো টিঁকেই আছি এবং চলেই চলেছি - ভাবলে নিজেই অবাক হয়ে যাই|

এই হলো ব্যাপার|

জনগণ, হ্যা মানছি এই পাঁচজন বাঙালি - এই-ঐ-তাই মহাপুরুষদের পাশে এই পাঁচজনের লিস্টি রাজাভোজ আর গঙ্গুতেলি'র উপমা মনে পড়ে যাবে আপনাদের - কিন্তু বিশ্বাস করুন আমি বেশি সত্সঙ্গ করতে পারি নি - সেটা আমারই সীমাবদ্ধতা| নিজের জীবনকেই সিরিয়াসলি দেখে উঠতে পারি নি - তাই লোকজনের জীবনীও সেরকম পড়তে চাই নি কখনই| সেই মতো আমার সীমিত বৃত্তের এই কজন মানুষই 'আমার কাছে' সেরা|

নিন একে একে হ্যাহ্যা মেরে দিন এইবার|

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেঘ্সফর

"কোথায় যাচ্ছ বাবা?" বিকালের রং আস্তে আস্তে সন্ধ্যায় মলিন হচ্ছে - নাম না জানা কোন গ্রামের মেঠো রাস্তা দিয়ে বাবা'র প্রিয় 'জাওয়া' মোটরবাইক ছুটে চলেছে আর তার সাথে আমার 'একটিভা'র পাল্লা দিতে গিয়ে হিমসিম খাচ্ছি আমি| পাছে বাবা আবার আগের মতো হারিয়ে যায় তাই 'জাওয়া'র সাড়ে তিনশ সিসির ইঞ্জিনের গুরুগম্ভীর গর্জন ছাপিয়ে চিত্কার করে জিজ্ঞাস করলাম আমি| বাবা'র বাইকের গতি কিছুটা কমলো, আমি অনভ্যস্ত প্রতিবর্তে আমার স্কুটারের খুদে চাকাদুটোকে প্রানপন গতিময় করতে চাইলাম - বাবার সাথে সাথে না হোক অন্তত বাবার পিছন-পিছন যেতে চাই আমি| ধুলো'র মেঘ ঝাপসা হয়ে এলে পিছন থেকে বাবাকে দেখতে পেলাম আমি, সেই দীর্ঘ্য বলিষ্ঠ চেহারা, সোজা মেরুদন্ড, দৃপ্ত বসবার ভঙ্গিমা| মায়ের কাছে জেনেছিলাম আমার বাবা খুব দুর্দান্ত মানুষ ছিলেন, চাকরি সুত্রে সারা দক্ষিন ভারত পুরো চষে ফিরেছিলেন, বাংলা-ইংরাজি-হিন্দি ছাড়াও দক্ষিন ভারতের পাঁচ-ছ'টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন| বাঁধ-বাঁধা'র কাজে এমন কোনো আদিম উপত্যকা ছিল না যেখানে বাবা যাননি| বাইকে দীর্ঘ্য ভ্রমণ পথে চম্বলের ডাকাতের কবলে পড়েছ...

অন্যলোকের মেসেজ

 ১ “নমস্কার, মোবিকমে আপনাকে স্বাগত| আমি শুভ্রা – আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?” “নমস্কার নমস্কার – আমার নাম দেবাংশু লাহিড়ি, আমার নম্বর … মানে এটাই, যেটা থেকে আপনাকে কল করছি|” “হ্যা বলুন …” “দেখুন, আমার সমস্যা হলো – কদিন থেকে আমার মোবাইলে অনবরত মেসেজ ঢুকছে|” “আচ্ছা?” “হ্যা – মানে কোনো মাথামুন্ডু নেই – যতসব হিজিবিজি|” “আচ্ছা? কোনো বিশেষ নম্বর থেকে, নাকি …?” “না, নম্বর বা সেরকম কিছু নয়” “আচ্ছা, বিজ্ঞাপন বা প্রমোশনাল মেসেজ যেরকম? মানে মেসেজে কি থাকছে আমাকে জানাতে পারেন কি? তাহলে …” “না না, কোম্পানির মেসেজ যেমন কোনো লেখা থেকে আসে, নম্বর থেকে নয় – সেরকমও না কিন্তু| মানে পুরোটাই হিজিবিজি ধরনের – এ বি সি ডি এক দুই তিন চার – এরকম …” “আচ্ছা?” “ … ঝাঁকে ঝাঁকে আসছে, মানে আপনাকে বোঝাতে পারছি না – যখন মেসেজ ঢোকা শুরু হচ্ছে তখন পাগল হয়ে যাওয়ার দশা!” “আচ্ছা? স্যার – আপনি একটু হোল্ড করবেন প্লিজ? তাহলে আমি আমাদের সিস্টেমে চেক করে আপনাকে জানাতে পারতাম আপনার নাম্বারে কোনো ভ্যাস এক্টিভেটেড আছে কিনা?” “সিওর সিওর – আমি ধরছি|” মোবাইলের ওপারে গান বাজনার আওয়াজ শুনতে শুনতে দেবাংশুবাবু ঘর থেকে বেরিয়ে ব্যাল...

সি৯এইচ১৩এন ও৩

- এভরিথিং ইস ওকে, বাট আই আফ্রেড দেয়ার ইজ সামথিং মিসিং| - মিসিং হোয়াট? ক্যান ইউ এক্সপ্লেন? - ওয়েল, আই থিংক দা কভার ল্যাকস দা প্যাশন ইট ডিমান্ডেড – ইউ নো হোয়াট আই মিন| - হুমম| আই আন্ডারস্ট্যান্ড| - সো উইল ইউ প্লিজ রিভিউ দিস ওয়ান্স? - ওকে, লেট মে ট্রাই| - থ্যাঙ্ক ইউ সো মাচ – এন্ড সো সরি ফর বিয়িং সো চুজি| - নো প্রবলেম এট অল| - থ্যাঙ্কস| বাই| - বাই – টক টু ইউ সুন :)