সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

স্মৃতিচারণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কিছু কিছু দেখা

আমি বেশি কিছু দেখিনি, কিন্তু কিছু কিছু দেখেছি - খুব ভালো লাগে| সে অনেক দিন আগের কথা ... উহু রুপকথা নয়, আমি তখন তিন চার বছর - কোলাঘাটে থাকি| আমার বাবা বাইকের ডায়নামো ডিসএসেম্বেল করছিলো - ওয়ারিং মনে রাখতে একটা কাগজে এঁকেও রাখছিলো সাথে সাথে| আমিও বাবার দেখা দেখি আরেকটা কাগজে সেই রকম আঁকিবুঁকি করতে শুরু করলাম| বাবা আমার বাহাদুরি দেখে পরের মাসেই আঁকার স্কুলে ভর্তি করে দিলো| সেই স্কুলে কিরকম কি দেখেছি, বেশিরভাগই ভুলে গেছি| তবে আমায় প্রথমেই একটা ইঁদুর আঁকতে দিয়েছিলো সেটা মনে আছে - আর সেটা 'কেন করবো' মনে করে নকল করতে করতে দেখছিলাম পাশে আর একটা বড় ছেলে 'ঘরের মধ্যে পড়তে বসেছে, এরকম একটা ছেলের লাল জামার নিচে সাদা প্যান্টে' আচ্ছা করে সাদা প্যাস্টেলই ঘসছে| আমি বোকার মতো জিজ্ঞাস করলাম 'কাগজেই তো সাদা আছে!' সে আমার বোকামি শুধরে দিলো - 'উহু আরও সাদা করতে হবে|' কিন্তু সেই ছবিতে কমলা ছাদ, খয়েরি বাক্স আর বাইরের কচি-কলাপাতা-সবুজ মাঠের ওপারে গাড় সবুজ ঝোপঝাড় দেখে খুব সুন্দর লেগেছিলো - মনে আছে| তারপর কি হলো জানিনা - মনে নেই আমার - পাঁচ বছর বয়সে বসিরহাট এলাম| ভাড়াব...

মেঘ্সফর

"কোথায় যাচ্ছ বাবা?" বিকালের রং আস্তে আস্তে সন্ধ্যায় মলিন হচ্ছে - নাম না জানা কোন গ্রামের মেঠো রাস্তা দিয়ে বাবা'র প্রিয় 'জাওয়া' মোটরবাইক ছুটে চলেছে আর তার সাথে আমার 'একটিভা'র পাল্লা দিতে গিয়ে হিমসিম খাচ্ছি আমি| পাছে বাবা আবার আগের মতো হারিয়ে যায় তাই 'জাওয়া'র সাড়ে তিনশ সিসির ইঞ্জিনের গুরুগম্ভীর গর্জন ছাপিয়ে চিত্কার করে জিজ্ঞাস করলাম আমি| বাবা'র বাইকের গতি কিছুটা কমলো, আমি অনভ্যস্ত প্রতিবর্তে আমার স্কুটারের খুদে চাকাদুটোকে প্রানপন গতিময় করতে চাইলাম - বাবার সাথে সাথে না হোক অন্তত বাবার পিছন-পিছন যেতে চাই আমি| ধুলো'র মেঘ ঝাপসা হয়ে এলে পিছন থেকে বাবাকে দেখতে পেলাম আমি, সেই দীর্ঘ্য বলিষ্ঠ চেহারা, সোজা মেরুদন্ড, দৃপ্ত বসবার ভঙ্গিমা| মায়ের কাছে জেনেছিলাম আমার বাবা খুব দুর্দান্ত মানুষ ছিলেন, চাকরি সুত্রে সারা দক্ষিন ভারত পুরো চষে ফিরেছিলেন, বাংলা-ইংরাজি-হিন্দি ছাড়াও দক্ষিন ভারতের পাঁচ-ছ'টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন| বাঁধ-বাঁধা'র কাজে এমন কোনো আদিম উপত্যকা ছিল না যেখানে বাবা যাননি| বাইকে দীর্ঘ্য ভ্রমণ পথে চম্বলের ডাকাতের কবলে পড়েছ...

কমিকস পড়া ভালো নয়

এক ফেসবুক বন্ধুর পোস্টে পড়ছিলাম যে তার প্রতিবেশীর 'নির্বোধ' কুকুর সেই প্রতিবেশীর গেটের সামনে শাঁখের করাত হয়ে বসে থাকে - মানে গেট খুলতে গেলেই ব্যাটার ঠ্যাং আটকে যাওয়ার কথা! অনেক বোঝানো-সোঝানোর পরে শেষমেষ তাকে 'গাধা' বললে তবে সে জায়গা থেকে নড়ে|

পিতার আশির্বাদ

ফেলুদা নিয়ে ইদানিং কিসব ঝঞ্ঝাট হচ্ছে দেখলাম, ‘কিউ-কিউ’ খিস্তিও করেছে বলে বাজার বেশ গরম|

ষষ্ঠ গোয়েন্দা

আমি তখন অনেক ছোট - ক্লাস ওয়ানে পড়ি| তখনো আমাদের নিজেদের বাড়ি হয়ে ওঠেনি - থাকতাম বসিরহাট হাই স্কুল মাঠের পাশে এক ভাড়া-বাড়িতে| বাবা চাকরিসূত্রে বিহারের চান্দিল বলে এক জায়গায়| পক্ষান্তে-মাসান্তে একেকবার ফিরতেন আর তখন আমাদের ভারী মজা| সেরকম একবার বাবা যখন এলেন, তখন শীতকাল, আর সবাই মিলে একদিন চলে এলাম কলকাতা বেড়াতে - জাদুঘর দেখা হয়নি, চিড়িয়াখানা, তারামণ্ডল দেখে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে তারপরে বাড়ি| সেই আমার প্রথম কলকাতা ভ্রমণ| চাকরি সুত্রে পরবর্ত্তীকালে কলকাতায় এসেছি, থেকেছি, সেবারের মতো সেই চমতকার সুন্দর রংচঙে শহরটা খুঁজতে চেয়েছি, কিন্তু হতাশ হয়েছি - সেরকমটা আর দেখতে পাই নি|

রবিবারের সেই ছেলেটি

গতকাল রাতে মাথায় বদখেয়াল চাপলো| মনে হলো আমার বইপত্তর একটু এদিক-ওদিক করা দরকার, মানে সোজা কথায় সবকিছু একটু গুছিয়ে রাখতে চাইছিলাম| বারোটা নাগাদ দুটো আলমারি থেকে সব বই মাটিতে নামিয়ে রাখতে রাখতেই দেড়টা বেজে গেলো| বারবার ঝুঁকতে আর সোজা হতে হতে কোমর হাহাকার করে উঠলো, বুঝলাম যে বয়স হচ্ছে| বই-পত্তরের সাথে সাথে পুরনো দিনের খাতা, কাগজ, হাবি-জাবি নানারকম বেরুলো| তার সাথে পাওয়া গেলো দুটো হাতে আঁকা গ্রিটিংস কার্ড|

আমার পড়া প্রথম ইন্দ্রজাল কমিকস

আমি অনেক ছোটবেলায় লিখতে পড়তে শিখি - যখন আমার চার-পাঁচ বছর বয়স সে সময়ে আমি নিজের চেষ্টা আর ইচ্ছেতেই একাএকাই আমার পরিচিত শিশুপাঠ্য বইপত্তর পড়তে পারতাম এবং সবথেকে বড় কথা হলো ব্যাট-বলের বদলে সেই বই গুলিই আমার কাছে অনেক প্রিয় ছিল| বাবা'র বদলি'র চাকরি ছিল, কাজেই ছ'বছর বয়সে যখন আমি ক্লাস ওয়ানে ভর্তি হই, থিতু হওয়ার প্রয়োজনে আমি আর আমার মা তখন আমাদের এই শহরেই পাকাপাকি ভাবে বাস করতে শুরু করি| বাবা থাকতেন দুরে - বিহারের এক প্রত্যন্ত অঞ্চলে বাঁধ-বাঁধা'র দায়িত্বে| বাড়ি ফিরতেন পনেরো দিনে বা মাসে একবার করে| অন্যান্য শিশুদের মতন আমার বাবা ফেরার সময়ে কোনো উপহারের চাহিদা থাকতো না - বাবা নিজে যে সশরীরে আমাদের কাছে আসছেন - সেটারই গুরুত্ব ছিল সবথেকে বেশি|