সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অভিজ্ঞতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

উত্তরাধিকার ওয়েব সাহিত্য পুরস্কার

একটু নয়, প্রচুর দেরি করেই – ইয়ে কি বলে আবার একটু ঢাক পেটাপিটি করি| তবে সেদিক থেকে ধরতে গেলে ভবিষ্যতে আমার ডিজে হওয়ার রাস্তাও খুলছে হয়তো পরোক্ষ ভাবে| আসল সাফাই হলো ‘আমার মতো’ যারা কাজ করেন, তারা হয়তো উপলব্ধি করেছেন যে এপ্রিল মে থেকে কাজের স্বাভাবিক চাপ শুরু হয় আর তা বাদে যেহেতু ব্যক্তিগত ভাবে আমার পুরস্কার-টুরস্কার পাওয়ার সেরকম অভ্যাস নেই, সেই দিক থেকে - তবে ঘটনা, একবছরে পরপর দুবার পুরস্কার প্রাপ্তি আর তার সাথে ইদানীন গপ্পো লেখারও ঝোঁক বেড়েছে খানিক, কাজেই সবে মিলে ... যাকগে! জ্ঞানীগুনী যারাই আছেন তাদের কাছে ব্যাখ্যা করার দরকার না হলেও, সাধারণ মানুষ হয়তো কৌতুহলী হবেন যে এই উত্তরাধিকার ওয়েব সাহিত্যের ব্যাপারটা কি! দেখুন, মানুষ একটি অদ্ভুত জন্তু – সেভাবে বলতে গেলে এদের রাম-টু-রম রেশিও অন্যান্য জন্তুর তুলনায় অনেক বেশি মানে একোয়ারড মেমরির থেকে প্রিন্টেড মেমরি অনেক কম| জীবন বিজ্ঞান সম্পর্কে ধারণা খুবই কম, তাও আমার সেকেন্ডারি ব্রেন, মানে ইন্টারনেট থেকে যা জানা, মানব মস্তিষ্কের ডানদিক আমাদের সাথে বেজায় মজার মজার খেলা খেলে! কল্পনা, সৃজনশীলতা – এগুলি অন্য জন্তুদের ভিতর সেভাবে প্রকট কি? হয়ত...

নারায়ন দেবনাথ পুরস্কার ২০১৮

আমার মতো একটু যারা 'মধ্যবয়স্ক' তাদের হয়তো মনে আছে পশ্চিমবঙ্গের কোথাও অনেককাল আগে একবার একটা ছোট প্লেন ভেঙ্গে পড়েছিল| মাঠের মাঝের ঘটনা - সেখানে দুই ভাই - মানে জন-মজুর ধরনের লোক আর কি, কাজ করছিলো| বিনা মেঘে বজ্রপাত দেখে তারা সটান গিয়ে প্লেনের দরজা-মরজা খুলে পাইলটকে জলজ্যান্ত উদ্ধার করে| সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে সাহসিকতার জন্যে রাষ্ট্রপতি পুরস্কারে সন্মানিত করা হয়| যাকগে - অধম ধরাধামে অবতীর্ণ হওয়ার বছর চার-পাঁচ বাদে 'শুকতারা' নামক একটি বেজায় মজার বই হাতে পায় - তার প্রথম পাতায় বেদম রঙিন মারদাঙ্গা, মলাট ওল্টাতেই সাদা কালো আর গোলাপীতে দারুন শক্তিশালী মজা! তার আগে অধম দেওয়ালে নানা শিল্পকর্ম করে তার প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছে| এবার অক্ষর জ্ঞান হওয়ার থেকে শুকতারা, অমর চিত্র কথা, ইন্দ্রজাল কমিক্স মারফত অধমের কল্পনা আর ইচ্ছা ব্যাপক হারে বিকশিত হয়, তার থেকে পরে পরে ... সে অন্য গল্প| এইবার আসল কথা - শুকতারা বা কিশোর ভারতীতে কৌশিক, বাঁটুল ডি গ্রেট, হাঁদা ভোদা, বাহাদুর বেড়াল, নন্টে ফন্টের নামের নিচে নারায়ন দেবনাথ বলে একজনের নাম থাকতো| সেসব আবার পাতলা বই হিসা...

একদিনের জন্যে প্রচুর

খুউব সন্দেহের চোখে পাশে এসে দাঁড়ানো ভদ্রলোককে দেখে জিজ্ঞাস করলাম, "রঞ্জন মুখার্জি বাবু?" সেই ভদ্রলোকও আমার প্রশ্নের উত্তরে আমায় জিজ্ঞেস করলেন, "সুমিত রায় বাবু?" ... জনগণ জানেন আমি বেজায় আলসে মানুষ, সাধারণত নিতান্ত প্রয়োজন না থাকলে ঘরছাড়া হই না, কিন্তু আমন্ত্রণ কর্ত্তা যেখানে স্বয়ং জুরান নাথ, এবং যখন একই স্থানে নানা গুনিজন-সন্নিবেশের সম্ভাবনা, তখন সাধারণ নিয়ম ভেঙ্গে চার ঘন্টা আগে, মানে সকাল সাড়ে আটটায় ঘুম না ভেঙ্গে উপায় থাকে না| বলতে নেই গত বছর নভেম্বর আর এই নভেম্বর - রাজধানী যাওয়ার সুযোগ হলো এই এক বছর পরে - গন্তব্য কলেজ স্ট্রীটই, আর জীবনে এই প্রথমবার কফি হাউস ঢুকলাম| দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই ভিড়ের মাঝে সেই চেনা মুখ দিব্যি হাত তুলে আমন্ত্রণ জানালেন| ফেসবুকে পরিচয় অনেক দিনের, ফ্রেন্ড রিকোয়েস্ট আমার পাঠানো ছিল, তিনি একসেপ্ট করতে আমি সবিনয় ধন্যবাদ জানালে উনি আন্তরিক ভাবেই আপন করে নিয়েছিলেন যিনি, সেই জুরান নাথ - প্রিয় জুরান-দা, বাস্তবেও একদম সেই একইরকম - আড্ডা শুরু হতে মনে করার কোনো উপায়ই থাকল না যে এটা সামনাসামনি আমাদের প্রথম সাক্ষাত| আমার ট্রেন শিয়ালদা আউটার...

সভা-শিল্পী

একটা মজার কথা বলি, ধরে নিন আমি প্রতিদিন স্কুটারে কোনো এক জায়গায় যাই| ঐ পথে আরো একজন লোক যায় - হেঁটে বা রিক্সায় বা যেকোনো ভাবেই| এবার যেহেতু আমার যাতায়াতের পথেই ঐ লোকটির গন্তব্য - কাজেই তাকে আমি লিফট দিতেই পারি - নাকি? এবার উল্টো দিক দিয়ে সেই লোকটির কথা ভাবা যাক - প্রাত্যহিক লিফটের কারণে তার যাতায়াতের দরুন কিছু টাকা বাঁচছে, কাজেই সে তা জমিয়ে একসময়ে সাইকেল কিনে নিতে পারে - ঠিক কিনা? নাকি তার আমার বদান্যতার নিদর্শনকে আমাকে তার ড্রাইভার হিসাবে ভেবে নেওয়ার পক্ষে যুক্তি দিতে পারে? ঘটনা : জনগণ জানেন নিশ্চই আমি সামান্য কারিগর মানুষ - টুকটাক ছবিটবি এঁকে আয়-ইনকাম করবার চেষ্টা করে থাকি| ফেসবুক মারফত আমার সাথে ভিনদেশী এক লেখক-সম্পাদকের আলাপ হয়েছিলো, তার এবং আমার ভাষা আর এরিয়া অফ ইন্টারেস্ট একই হওয়ার কারণে তার কর্মকান্ডে কৌতুহল হয়| আয়-ইনকামের ব্যাপারে আমার দর্শন - শিকারী নয়, বলা যেতে পারে খানিক চাষার মতো| মানে আমি মানুষকে উপার্জনের বন্দোবস্ত করে দিয়ে নিজের উপার্জন নিশ্চিত করি| আরো সরল ভাবে বললে বলা যায়, ধরে নিন আমি যদি কোনো বই অলঙ্করণ করি, তবে সেটা লেখকের জন্যে নয় - তা পাঠকের কথা মাথায় রেখেই...

কেন বন্ধুকৃত্য ভয়ঙ্কর

অনেককাল পরে কদিন আগে আমার এক পুরনো বন্ধু ফোন করলো| সেদিন সকালেই শুনেছিলাম যে তার বাবা মারা গিয়েছেন, তার ফোন পেয়ে প্রথমেই তাকে সমবেদনা জানালাম - আর তার সাথে আশ্চর্য্যও হলাম যে সে এতদিন বাদে এরকম এক পরিস্থিতিতে কেন আমাকে যোগাযোগ করলো|