সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চাঙ্গা থাকার রহস্য

মা বা গিন্নী, দুজনের কাউকেই বিশ্বাস করানো যায় না যে ইদানীন মুদিওয়ালা ব্যাটারা ব্যাপক সেয়ানা হয়েছে, বা টুকটাক মুখ চালানোর মতো জিনিষগুলির দাম বেজায় বেড়েছে| এই যেমন ধরুন না, সকালে মা এক প্যাকেট বেকারী বিস্কুট আনলো, এখন শেষবারের মতো কৌট হাতড়াতে গিয়ে যদি দেখি আর মাত্র গোটা পাঁচেক পড়ে আছে! আমি তো মানতেই পারি না যে সামান্য কয়েকবার মুখ চালানোর জন্যে রাত বারোটা থেকে এই ভর সাড়ে চার্টের মধ্যে এক প্যাকেট বিস্কুট হাওয়া! মনে হয় পরিমানে কমই ছিল - চোখের ভুলে ওটা আস্ত একটা প্যাকেট বলে বোধ হচ্ছিলো! দিনকাল খু-উ-ব খারাপ!


তো যেদিন যেদিন এরকম মুখরুচির যোগান থাকে না - মানে স্বাভাবিক ভাবেই চানাচুর, বাদাম, ঝালমুট - এইসব জিনিষ আজকাল তেমন টেঁকসই না হওয়ার কারণে শরীরের দিকটাও তো দেখবার প্রয়োজনে নিজের দ্বায়িত্ব নিজেকেই নিতে হয়| মা আর গিন্নী সারাদিন খেটেখুটে ঘুমোয়, আর আমি বেচারা পেটের দায়ে চোরের মতো রাত জেগে বসে থাকলেও ভোর রাতে তো আর নাবালকের মতো 'খিদে পেয়েছে - খিদে পেয়েছে' করে আবদার করা যায় না!

সুতরাং ...

উপকরণ : ডিম, পেয়াঁজ, লঙ্কা, আনাজ পত্তর যা যা মন চায়, হাতে গড়া বা এমনি পাউরুটি| লবন, হলুদ ও লঙ্কা গুড়ো আন্দাজ মতো, এর সাথে মশলার কৌট হাতড়ে যা যা খাওয়া যেতে পারে সব কিছু|

পদ্ধতি : পেয়াজ লঙ্কা শুদ্ধু প্রথমে শাক-সবজি হ্যান-ত্যান যা জোগাড় করা গেলো সব গুছিয়ে কুচিয়ে নিন| একটা বাটিতে সেইসব কুচো ঢেলে তাতে লবন, হলুদ আর লঙ্কা গুড়ো দুফোটা তেল সহযোগে ঘেঁটে নিন| ফ্রাইঙ প্যানে সামান্য তেল ঢেলে গরম হলে তাতে যা যা মশলা দিতে ইচ্ছে হয় সেই সব ফোড়ন দিন| মশলা গন্ধ ছাড়া শুরু করলে ভেবে দেখুন ঘটনা কোন দিকে যেতে পারে| নিরাপদ মনে হলে এবার বাটির পাঁচমিশেলি মালপত্তর ফ্রাইঙ প্যানে ঢেলে দিয়ে মহানন্দে নারতে থাকুন| এর মাঝেই সময় করে একটা বাটিতে ডিম ভেঙ্গে তাতে আরেকটু লবন ছিটিয়ে ঘাঁটতে থাকুন| সাবধান - জনগনের প্রতি সতর্কবাণী : ডিমের খোলা কিন্তু মোটেই ভক্ষ্য নয়, কাজেই সেটিকে এই রেসিপির বাইরে রাখুন| এবার ফ্রাইঙ প্যানের আধ-ভাজা জিনিসপত্তর বাটিতে উপুড় করুন| ডিম ও তারসাথে যা হাবি-যাবি মেশানো হলো সেসব একসাথে ঘেঁটে ঘন্ট করুন - যদি দেখেন যে এজিনিস সহজে ফ্রাইঙ প্যানে চালান করা সম্ভব নয়, তবে প্রয়োজন মতো দুধ বা দৈ বা সেরকম কিছু যোগ করে খানিক পাতলিয়ে নিতে পারেন - চিন্তা নেই! দরকারে ফ্রাইঙ প্যানে আর খানিক তেল ঢেলে এবার সেই অদ্ভুত মিশ্রণ পাতিয়ে ছড়িয়ে ঢেলে দিন| একপিঠ ভাজা হয়ে গেলে কায়দাবাজি না করে খুন্তি দিয়ে উল্টিয়ে অন্য পিঠ ভেজে দেখবার চেষ্টা করতে পারেন|

রুটি বা পাউরুটিতে সামান্য সস বা কেচাপ দাগিয়ে, তার উপর একেকফালি অমলেট পাতিয়ে, তার উপর টমাটো-শসা বা ফলফুলুরির কুচি সাজিয়ে তার উপর খানিক চাট মশলা ছড়িয়ে খেয়ে-দেয়ে চাঙ্গা আছি আজ অব্দি|

আমি আবার বাড়িতে বাসী জিনিষ রাখবার পক্ষপাতি নই|

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সি৯এইচ১৩এন ও৩

- এভরিথিং ইস ওকে, বাট আই আফ্রেড দেয়ার ইজ সামথিং মিসিং| - মিসিং হোয়াট? ক্যান ইউ এক্সপ্লেন? - ওয়েল, আই থিংক দা কভার ল্যাকস দা প্যাশন ইট ডিমান্ডেড – ইউ নো হোয়াট আই মিন| - হুমম| আই আন্ডারস্ট্যান্ড| - সো উইল ইউ প্লিজ রিভিউ দিস ওয়ান্স? - ওকে, লেট মে ট্রাই| - থ্যাঙ্ক ইউ সো মাচ – এন্ড সো সরি ফর বিয়িং সো চুজি| - নো প্রবলেম এট অল| - থ্যাঙ্কস| বাই| - বাই – টক টু ইউ সুন :)

যুদ্দুউউউ

জনগণ, অন্যভাবে নেবেন না, অনেক দিন আগের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই| তখন আমি বেসব্রিজে চাকরি করি, দমদমে ভাড়ায় থাকি - একদিন শেয়ালদা হয়ে ফেরবার পথে মহা শোরগোল! সাবওয়েতে আগুন!! মুভিখোর সাধারণ বাঙালির মতোই আমারও হিরোয়িক অবসেশন ছেলেবেলা থেকেই - ব্যাংকে গেলে ভাবি ডাকাত পড়লে বেশ হয় - সবাইকে বাঁচিয়ে বুকে গুলি খেয়ে হাসতে হাসতে মরবো - সবাই হাত তালি দেবে| ট্রেনে উঠলে ভাবি এক্সিডেন্ট হলে বেশ হয় - সবাইকে বাঁচিয়ে বুকে রড ঢুকে হাসতে হাসতে মরবো - সবাই হাত তালি দেবে| এমনকি স্কুলে ঢুকলেও ভাবি একটা ভূমিকম্প হলে বেশ হয় - সবাইকে বাঁচিয়ে মাথায় চাংগরের বাড়ি খেয়ে হাসতে হাসতে মরবো - সবাই হাত তালি দেবে| এবং পরদিন খবরের কাগজে নাম উঠবে - ব্যাস মানব জনম সার্থক| কিন্তু এমনই কপাল যে পুকুরের পাশ দিয়ে গেলেও একটা ছোটখাট ছেলে পিলে ডুবতে দেখি না যে তাকে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে বাঁচাবো - কি দুক্কু! আবার ওদিকে যেসব জিনিস সামনেই দেখি সেসব করতেও ইতস্তত করি! আমার এক বন্ধুর অনুরোধে একটি মেয়েকে একটি রাতের জন্যে আমাদের বাড়ি আশ্রয় দিতে পারি নি, মাঝরাতে বাইরে তার করুন আবেদন বালিশে আড়াল করার চেষ্টা করেছি - জানি না সে কি ছিল...

বন্দী

ঝিঁ-ই-ই-ই আওয়াজ করে কোথাও একটা ঝিঁঝিপোকা একটানা ডেকে যাচ্ছে| প্রথমে আওয়াজটা সেরকম প্রকট না হলেও আস্তে আস্তে সেটার তীব্রতা বিরক্তিকর হয়ে উঠলে রণব্রত চোখ খুললো| চোখ খুলেও সে আলো-আঁধারির পার্থক্য বুঝতে পারলো না| কয়েক মুহূর্ত স্থির হয়ে বোঝবার চেষ্টা করলো সে কোথায় আছে| তার মুখের উপর কাপড় জাতীয় কিছু লেপ্টে আছে – যেটার কারণে তার নিঃস্বাস নিতে অসুবিধা হচ্ছে| ঘাড় ঝাঁকি দিয়ে সেটা ফেলে দেবার চেষ্টা করতে গিয়ে ঝিঁঝি পোকাটা আরো জোরে ডেকে উঠলো| রণব্রত বুঝলো যে আসলে ঝিঁঝিপোকাটা আর কোথাও না, তার মাথার ভিতরেই বসে আছে| জ্ঞান ফেরার পরে এবার আস্তে আস্তে তার স্বাভাবিক বোধ ফিরে আসছে| তার হাত পায়ের সাড় ফিরলে সে অনুভব করলো যে তাকে বেঁধে রাখা হয়েছে| এরপরেই তাকে প্রবল আতঙ্ক চেপে ধরলো| চিত্কার করতে গিয়ে বুঝলো যে তার মুখ বাঁধা, তার আর্তনাদ গলার ভিতরেই গুঙিয়ে পাক খেতে লাগলো| বোবা গলায় গোঙাতে গোঙাতে হাত-পায়ে ঝাঁক দিতে দিতে সে বন্ধন মুক্ত হতে চাইলো| আর তার সাথে সাথেই সে আবিষ্কার করলো যে তার মাথার ভিতরের ঝিঁ-ঝিঁ শব্দটা এবার বন্ধ হয়ে গেছে| খানিক নিস্ফল চেষ্টার পরে এবার সে শান্ত হলো| শারীরিক মেহনতের ফলে তার ঝিম ধরা ভা...